বক্সে কেনা, পিসে বিক্রি ও বেশি নিলে কম দাম
ongsi-তে একই পণ্য পিস, প্যাকেট বা বক্স — যেভাবে বিক্রি করেন, সেভাবেই যোগ করুন। প্রতিটার আলাদা দাম দিন, বেশি নিলে কম দাম রাখুন। বিক্রি করলে স্টক নিজে থেকেই ঠিকমতো কমে।
আপনি কীভাবে বিক্রি করেন?
পিস, প্যাকেট, পাতা, বক্স, কার্টন, কেজি, লিটার, বস্তা — যে এককেই বিক্রি করুন, নিয়ম একই।
সবসময় একভাবেই বিক্রি করি
যেমন: চিনি শুধু কেজিতে, বা চকলেট শুধু পিসে।
- পণ্যের পাতায় "কীভাবে বিক্রি করেন?"-এ সেই এককটা সিলেক্ট করুন (যেমন পিস)।
- ১ পিসের দাম লিখুন, যেমন ৳১০।
- সেভ করুন। শুধু বিক্রির জন্য এটুকুই যথেষ্ট। স্টকের হিসাব রাখতে চাইলে নিচে কতগুলো আছে, তা-ও লিখুন।
একই পণ্য দুই বা তার বেশি ভাবে বিক্রি করি
যেমন: একই চকলেট পিস, প্যাকেট বা বক্স হিসেবে বিক্রি করেন (১ প্যাকেটে ১০ পিস, ১ বক্সে ১০ প্যাকেট)। ওষুধের পাতা-বক্স, ডিমের পিস-ডজন — যেকোনো ব্যবসায় নিজের একক সিলেক্ট করে পণ্য যোগ করুন, সহজে বিক্রি করুন, হিসাবও ঠিক থাকবে।
- "কীভাবে বিক্রি করেন?"-এ পিস সিলেক্ট করুন, পিসের দাম লিখুন (৳১০)।
- নিচে "+ এই পণ্য কি … কেনেন বা বিক্রি করেন?" চাপুন, লিখুন ১ প্যাকেট = ১০ পিস।
- বক্সেও বিক্রি করলে "+ আরেকভাবে বিক্রি" চাপুন, লিখুন ১ বক্স = ১০ প্যাকেট।
- প্যাকেট আর বক্সের দাম লিখুন (যেমন ৳৯৫ আর ৳৯০০)। খালি রাখলে আগে দেওয়া দাম ধরে হিসাব করে বসে যায়।
- বিক্রির সময় পিস, প্যাকেট বা বক্স বাটন চাপুন। ১ প্যাকেট বিক্রি করলে স্টক থেকে ১০ পিস কমে।
অনলাইন স্টোরেও ক্রেতারা পিস, প্যাকেট বা বক্স সিলেক্ট করে অর্ডার দিতে পারবেন।
বেশি নিলে দাম কম রাখি
যেমন: ১ প্যাকেট চকলেট ৳৯৫, কিন্তু ৫ প্যাকেট বা বেশি নিলে প্রতিটা ৳৯০।
- পণ্যের পাতায় "+ বেশি নিলে কম দামে বিক্রি করেন?" চাপুন।
- প্যাকেট সিলেক্ট করুন। "কত প্যাকেট নিলে কম দাম দেবেন?"-এ লিখুন ৫, আর "তখন ১ প্যাকেটের দাম"-এ ৳৯০।
- সেভ করুন। কেউ ৫ প্যাকেট বা বেশি নিলে বিক্রির পাতায় আর অনলাইন অর্ডারে দাম নিজে থেকেই ৳৯০ হবে।
পিস আর বক্সের জন্যও আলাদা দেওয়া যায়, যেমন ৩ বক্স বা বেশি নিলে প্রতি বক্স ৳৮৫০।
কিছু কাস্টমারকে সবসময় কম দামে দিই
যেমন: যিনি আপনার কাছ থেকে নিয়ে নিজে বিক্রি করেন (রিসেলার)।
- পণ্যে কম দাম দিন (উপরের "বেশি নিলে দাম কম রাখি" দেখুন)।
- কাস্টমার যোগ বা এডিট করার সময় "পাইকারি ক্রেতা / রিসেলার" টিক দিন।
- বিক্রির সময় এই কাস্টমার সিলেক্ট করলে, অল্প নিলেও সেই কম দাম বসবে। রসিদে লেখা থাকবে [পাইকারি রেট]।
যে পণ্যে কম দাম দেওয়া নেই, সেখানে সাধারণ দামই থাকবে। এই দাম শুধু আপনার বিক্রির পাতায়, অনলাইন অর্ডারে না।
খরচ কত
পিস, প্যাকেট বা বক্সে বিক্রি আর বেশি নিলে কম দাম ongsi-র সাধারণ সুবিধার মধ্যেই আছে, আলাদা টাকা লাগে না।
সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।
সাধারণ প্রশ্ন
স্টক কোন এককে গোনা হয়?
"কীভাবে বিক্রি করেন?"-এ যে একক সিলেক্ট করেন, সেই এককে। প্যাকেট বা বক্স বিক্রি করলে তাতে যতগুলো আছে, ততগুলোই স্টক থেকে নিজে থেকে কমে।
অনলাইন স্টোরেও কি প্যাকেট বা বক্সে অর্ডার নেওয়া যায়?
হ্যাঁ। ক্রেতারা পণ্যের পাতায় একক সিলেক্ট করে অর্ডার দেন। বেশি নিলে কম দাম দেওয়া থাকলে সেটাও অর্ডারে নিজে থেকে বসে। পাইকারি ক্রেতার আলাদা সুবিধা শুধু আপনার বিক্রির পাতায় চলে, অনলাইন অর্ডারে না।
পরে কি একক বা দাম বদলানো যায়?
দাম যেকোনো সময় বদলাতে পারবেন। নতুন একক (যেমন বক্স) পরেও যোগ করা যায়। পণ্যের বিক্রি বা স্টকের হিসাব শুরু হয়ে গেলে মূল এককটা আর বদলানো যায় না, যাতে আগের হিসাব ঠিক থাকে।
আরও জানতে ongsi সম্পর্কে, দাম ও প্যাকেজ, সাধারণ প্রশ্ন ও ব্যবহারের আগে যা জানা দরকার দেখুন।
