গাইড

ongsi ব্যবহারের আগে যা জানা দরকার

ongsi একটি বাংলা অ্যাপ, যা ব্রাউজারে চলে। আলাদা অ্যাপ ইনস্টল করতে হয় না, তবে ইন্টারনেট লাগে। বিক্রির ওপর কমিশন নেই, সেটআপ ফি নেই। সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে। ব্যবহার শুরু করার আগে খরচ, সুবিধা ও সীমাবদ্ধতা এই পাতায় জেনে নিন।

এক নজরে

কাদের জন্য উপযুক্ত, আর কোথায় সীমাবদ্ধতা

ongsi ছোট ও মাঝারি দোকান এবং ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বিক্রি করা ব্যবসার জন্য, যাঁরা বিক্রি, স্টক, বাকি ও লাভ-ক্ষতির হিসাব এক জায়গায় রাখতে চান।

পাড়ার দোকানেও সুপারশপের মতো বিক্রির কাউন্টার চালাতে পারেন: ongsi POS-এ বারকোড স্ক্যান করে বিক্রি করুন, রসিদ দিন, আর বিক্রির সঙ্গে স্টকের হিসাব নিজে থেকেই আপডেট হবে।

কাস্টমারের কাছে টাকা পাওনা থাকলে বার্তা দেখে নিয়ে হোয়াটসঅ্যাপে বা সরাসরি এসএমএসে বাকির তাগাদা পাঠাতে পারেন। কাকে, কখন পাঠাবেন, তা আপনি ঠিক করবেন।

ব্যবহারের আগে মনে রাখুন: ongsi চালাতে ইন্টারনেট লাগে। অ্যাপের সব কাজ বাংলায়, ইংরেজি ইন্টারফেস নেই। ক্রেতার টাকা সরাসরি আপনার কাছে আসে; ongsi নিজে টাকা সংগ্রহ করে না বা পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করে না।

সহায়তা

প্রথমবার হিসাব যোগ করা, POS ব্যবহার করা বা অনলাইন স্টোর চালু করতে সাহায্য লাগলে যোগাযোগ করুন। ফোন বা হোয়াটসঅ্যাপ: +880 1328-656575। ইমেইল: [email protected]। চাইলে যোগাযোগ পাতার ফর্মেও লিখতে পারেন। ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত শুরুতে সেটআপ করে নিতে বিনামূল্যে সাহায্য পাবেন।

সাধারণ প্রশ্ন

ongsi কি ব্রাউজার অ্যাপ, নাকি ডাউনলোড করার অ্যাপ?

ongsi ব্রাউজারে চলে। কিছু ইনস্টল করতে হয় না। মোবাইল, ট্যাব বা ল্যাপটপের ব্রাউজার খুলে একই অ্যাকাউন্টে ঢুকলেই চলে।

ইন্টারনেট ছাড়া কি ongsi চলে?

না। ongsi-র কোনো অফলাইন মোড নেই, ব্যবহারের সময় ইন্টারনেট সংযোগ লাগে। সংযোগ চলে গেলে পর্দায় "সংযোগ ফিরে আসছে" দেখায় এবং আবার চেষ্টা করে। সংযোগ না ফেরা পর্যন্ত কাজ করা যায় না।

কোন বারকোড স্ক্যানার ও ফোনে ongsi চলে?

POS-এ সাধারণ USB বা Bluetooth বারকোড স্ক্যানার ব্যবহার করা যায়, যেগুলো কিবোর্ডে টাইপ করার মতো করে কোড পাঠায়। স্ক্যানার না থাকলে ফোনের ক্যামেরা ব্যবহার করতে পারেন। ফোনের ব্রাউজারকে ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। ক্যামেরা দিয়ে স্ক্যান করা আপনার ফোন ও ব্রাউজারে কাজ করে কি না, ব্যবহার শুরুর আগে চেষ্টা করে দেখুন।

"কমিশন নেই" বলতে কী বোঝায়, আর কী খরচ থাকে?

ongsi আপনার দোকান বা অনলাইন স্টোরের বিক্রির ওপর কোনো কমিশন নেয় না এবং সেটআপ ফি বা অনলাইন স্টোরের আলাদা ফি নেয় না। ongsi ক্রেতার কাছ থেকে কোনো পেমেন্ট নেয় না, তাই লেনদেন থেকে কিছু কাটেও না। খরচ থাকে মাসিক ফি (২০২৬ সালের পর) এবং এসএমএস: ২০২৬ সালে ফ্রি, ২০২৭ থেকে প্রতিটি ৮৯ পয়সা। হোয়াটসঅ্যাপে নিজে বার্তা পাঠাতে ongsi-র আলাদা ফি নেই। কুরিয়ার বা মোবাইল ব্যাংকিংয়ের নিজস্ব চার্জ ongsi-র নয়।

আমার তথ্য কি নামিয়ে নেওয়া যায়?

হ্যাঁ। বিক্রয়, ক্রয়, পণ্য, খরচ, অর্ডার, কাস্টমার ও সাপ্লায়ারের তালিকা এবং রিপোর্ট PDF বা CSV আকারে নামানো যায়। CSV ফাইল এক্সেলে খোলে। মাসিক ফি বকেয়া থাকলে বকেয়া পরিশোধ না করা পর্যন্ত ডাউনলোড বন্ধ থাকে।

ফ্রি অফারের পর কী হবে?

সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়। মাসিক ফি বকেয়া থাকলে আগের হিসাব দেখতে পারবেন, তবে নতুন হিসাব যোগ করা বা তথ্য ডাউনলোড করা যাবে না। বকেয়া পরিশোধ করলে সব আবার চালু হয়। শুরু করতে কার্ডের তথ্য বা অগ্রিম সাবস্ক্রিপশন ফি লাগে না।

সমস্যা হলে কীভাবে সহায়তা পাব?

ফোন ও হোয়াটসঅ্যাপ +880 1328-656575, ইমেইল [email protected], অথবা যোগাযোগ পাতার ফর্ম ব্যবহার করুন।

আজই হিসাব রাখা শুরু করুন

An unhandled error has occurred. Reload

সংযোগ ফিরে আসছে...

সংযোগ পাওয়া যায়নি। সেকেন্ড পর আবার চেষ্টা হবে।

সংযোগ ফিরে আসেনি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।

সংযোগ সাময়িকভাবে থেমে আছে।

সংযোগ চালু করা যায়নি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।