দোকান ও ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার
ongsi একটি বাংলা সফটওয়্যার, যেখানে বিক্রি, ক্রয়, খরচ, স্টক ও বাকির হিসাব এক জায়গায় রাখা যায়। বিক্রি লিখলেই স্টক আর বাকির হিসাব নিজে থেকে বদলে যায়। ইনস্টল করতে হয় না, ব্রাউজারেই চলে।
একটি অ্যাপে কী কী হিসাব রাখা যায়
- বিক্রির হিসাব: কত বিক্রি হলো, কার কাছে, কত টাকা পেলেন, কত বাকি
- ক্রয়ের হিসাব: কোন সাপ্লায়ারের কাছ থেকে কী কিনলেন, কত দিলেন, কত বাকি
- খরচের হিসাব: রোজকার খরচ আলাদা করে লিখে রাখা
- স্টকের হিসাব: কিনলে বাড়ে, বিক্রি হলে কমে, নিজে থেকেই
- বাকির হিসাব: কাস্টমারভিত্তিক বাকি ও পরিশোধ
লাভ-ক্ষতি ও রিপোর্ট
বিক্রয় রিপোর্টে আজ, গত ৭ দিন, এই মাস, গত মাস বা নিজে বেছে নেওয়া যেকোনো তারিখের হিসাব দেখা যায়। আলাদা রিপোর্ট পাতায় লাভ-ক্ষতির রিপোর্টও পাবেন। দরকারে PDF বা CSV আকারে নামানো যায়।
কথা বলে হিসাব লেখা
টাইপ করতে না চাইলে মাইক চেপে বাংলায় বলে দিলেই ফর্ম নিজে থেকে পূরণ হয়ে যায়।
খরচ কত
সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।
সাধারণ প্রশ্ন
দোকানের হিসাব রাখার সবচেয়ে সহজ উপায় কী?
ongsi-তে বিক্রি, ক্রয়, খরচ, স্টক ও বাকি এক জায়গায় রাখা যায়। বিক্রি লিখলে স্টক ও বাকির হিসাব নিজে থেকেই আপডেট হয়, আলাদা খাতায় লিখতে হয় না।
ongsi মোবাইলে চলবে?
হ্যাঁ। কিছু ইনস্টল করতে হয় না। মোবাইল, ট্যাব বা ল্যাপটপের ব্রাউজার খুলে একই অ্যাকাউন্টে ঢুকলেই চলে।
আমার ব্যবসার হিসাব কি নিরাপদ?
আপনার বিক্রি, বাকি ও খরচের হিসাব অনলাইন স্টোরে সবার জন্য দেখানো হয় না। অনলাইন স্টোরে কেবল আপনার প্রকাশ করা পণ্য ও স্টোরের তথ্য দেখা যায়।
আরও জানতে ongsi সম্পর্কে, দাম ও প্যাকেজ, সাধারণ প্রশ্ন ও ব্যবহারের আগে যা জানা দরকার দেখুন।
