গাইড

ongsi POS: পাড়ার দোকানেও সুপারশপের মতো বিক্রির সুবিধা

আপনার পাড়ার দোকানেও সুপারশপের মতো বারকোড স্ক্যান করে বিক্রি করুন, রসিদ দিন আর স্টকের হিসাব রাখুন। ongsi-র এই বিক্রির কাউন্টারের সুবিধাকে POS বলে। বিক্রি শেষ হলে স্টকের হিসাব নিজে থেকেই আপডেট হয়। আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হয় না, ইন্টারনেট সংযোগ থাকলে ব্রাউজারেই চলে। সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে।

POS-এ কী কী করা যায়

POS ব্যবহারের খরচ কত

সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। মাসিক ফির মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত। বিক্রির ওপর কোনো কমিশন নেই। এসএমএস ২০২৬ সালে ফ্রি, ২০২৭ সাল থেকে প্রতিটি ৮৯ পয়সা।

পেমেন্ট করা যাবে বাংলা কিউআর, বিকাশ বা নগদে।

POS ছাড়াও যা পাচ্ছেন

শুধু বিক্রির কাউন্টার নয়, একই অ্যাকাউন্টে ক্রয়, খরচ, স্টক, বাকি ও লাভ-ক্ষতির রিপোর্টও আছে। চাইলে নিজের অনলাইন স্টোর চালু করে অর্ডারও নিতে পারবেন।

সাধারণ প্রশ্ন

দোকানের বারকোড স্ক্যানার দিয়ে কি দ্রুত বিক্রি করা যাবে?

হ্যাঁ। POS-এ সাধারণ USB বা Bluetooth বারকোড স্ক্যানার দিয়ে পণ্য স্ক্যান করতে পারবেন। একই পণ্য আবার স্ক্যান করলে পরিমাণ বাড়বে। বিক্রি শেষ করলে রসিদ তৈরি হবে, স্টকের হিসাবও বদলাবে।

ফোনকে কি বারকোড স্ক্যানার বানানো যায়?

হ্যাঁ, আলাদা মেশিন লাগে না। কম্পিউটারে "দ্রুত বিক্রয়" পাতায় "ফোনকে স্ক্যানার বানান" অপশন চাপুন, তারপর দেখানো কিউআর কোডটি ফোন দিয়ে স্ক্যান করে ক্যামেরা চালু করুন। এরপর ফোনের ক্যামেরায় পণ্যের বারকোড স্ক্যান করলেই সেটি কম্পিউটারে যোগ হয়ে যাবে।

ongsi ব্যবহার করতে কত টাকা লাগে?

সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।

আজই হিসাব রাখা শুরু করুন

An unhandled error has occurred. Reload

সংযোগ ফিরে আসছে...

সংযোগ পাওয়া যায়নি। সেকেন্ড পর আবার চেষ্টা হবে।

সংযোগ ফিরে আসেনি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।

সংযোগ সাময়িকভাবে থেমে আছে।

সংযোগ চালু করা যায়নি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।