সহজে শুরু করুন

সাধারণ প্রশ্ন

ভিডিওতে দেখুন

আরও ভিডিও ও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন —

ব্যবসায়ীদের জন্য

ongsi কী?

ongsi একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসায়ীরা বিক্রয়, ক্রয়, স্টক, খরচ ও কাস্টমারের বাকি হিসাব এক জায়গা থেকে পরিচালনা করতে পারেন এবং চাইলে নিজের অনলাইন স্টোর চালু করে অর্ডার নিতে পারেন। কিছু ইনস্টল করতে হয় না, ব্রাউজারেই চলে। আরও জানুন।

ongsi ব্যবহার করতে কত টাকা লাগে?

৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। এর মধ্যে যাঁরা সাইনআপ করবেন, ২০২৭ সালে তাঁরা মাসে ১৫০ টাকা (অর্ধেক দাম) দেবেন।

২০২৭ সাল থেকে অন্যদের জন্য মাসে ২৯৯ টাকা, আর নতুন সাইনআপে প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। এই দামে ভ্যাটসহ সবকিছু ধরা আছে, কোনো লুকানো খরচ নেই। টাকা দেওয়া যাবে বাংলা কিউআর, বিকাশ বা নগদে।

হোয়াটসঅ্যাপে নিজে বার্তা পাঠাতে ongsi-র আলাদা ফি নেই। সরাসরি এসএমএস পাঠানোও ২০২৬ সালে বিনামূল্যে (অপব্যবহার ঠেকাতে কিছু নিরাপত্তার সীমা আছে), ২০২৭ সাল থেকে প্রতিটি ৮৯ পয়সা। এসএমএস ব্যবহার না করলে এসএমএসের কোনো খরচ নেই। দাম ও প্যাকেজ দেখুন।

ফি বকেয়া থাকলে কী হয়?

মাসিক ফি বকেয়া থাকলে আপনার অ্যাকাউন্ট শুধু দেখার অবস্থায় থাকে। তখন নতুন বিক্রয়, পণ্য বা অন্য কিছু যোগ, পরিবর্তন বা মুছে ফেলা যায় না, অনলাইন স্টোরে নতুন অর্ডার নেওয়া যায় না, আর কিছু ডাউনলোডও করা যায় না। বকেয়া পরিশোধ করলে সব আবার চালু হয়ে যাবে। বিস্তারিত ব্যবহারের শর্তাবলিতে।

আমার ব্যবসা কীভাবে শুরু করব?

"ব্যবসা শুরু করুন" অপশনে চেপে নাম, ফোন নম্বর আর ব্যবসার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলুন। এরপর পণ্যের তথ্য দিন। চাইলে নিজের অনলাইন স্টোরে ক্রেতাদের পণ্য দেখাতে এবং অর্ডার নিতে পারবেন।

সেটআপে কি সাহায্য পাব?

হ্যাঁ। ২০২৬ সাল পর্যন্ত আমরা বিনামূল্যে সেটআপে সাহায্য করছি। যোগাযোগ করুন, আপনার সুবিধামতো অনলাইনে বা অন্য যেভাবে সহজ হয়, আমরা সেটআপ করে দেব। ফোন ও হোয়াটসঅ্যাপ: +880 1328-656575, অথবা যোগাযোগ পাতা।

ইনস্টল করতে হয়? মোবাইলে চলবে?

কিছু ইনস্টল করতে হয় না। মোবাইল, ট্যাব বা ল্যাপটপের ব্রাউজার খুলে একই অ্যাকাউন্টে ঢুকলেই চলে।

বাকি হিসাব কীভাবে পরিচালনা করব?

বিক্রয়ের সময় বাকি থাকলে তা যোগ করুন, আর টাকা পেলে পরিশোধ হিসেবে লিখুন। ongsi কাস্টমারভিত্তিক বাকি হিসাব রাখে, তাই কে কত বাকি আছে এবং কত টাকা পরিশোধ করেছে তা সহজে দেখা যায়।

বাকির কথা কাস্টমারকে কীভাবে মনে করিয়ে দেব?

কাস্টমারের ফোন নম্বর যোগ করা থাকলে এবং টাকা পাওনা থাকলে "বাকির কথা মনে করিয়ে দিন" অপশনটি পাবেন। বার্তাটি দেখে প্রয়োজনে বদলে নিন। এরপর হোয়াটসঅ্যাপে পাঠান বা "এসএমএস পাঠান" চাপলে ongsi থেকে সরাসরি কাস্টমারের নম্বরে বার্তা যাবে। এসএমএস সুবিধা চালু থাকলে এই বাটন দেখা যায়। অ্যাপ আপনার নির্দেশ ছাড়া নিজে থেকে বাকির তাগাদা পাঠায় না।

দোকানের বারকোড স্ক্যানার দিয়ে কি দ্রুত বিক্রি করা যাবে?

হ্যাঁ। অংশীর POS-এ সাধারণ USB বা Bluetooth বারকোড স্ক্যানার দিয়ে পণ্য স্ক্যান করতে পারবেন। একই পণ্য আবার স্ক্যান করলে পরিমাণ বাড়বে। বিক্রি শেষ করলে রসিদ তৈরি হবে, স্টকের হিসাবও বদলাবে।

ফোনকে কি বারকোড স্ক্যানার বানানো যায়?

হ্যাঁ, আলাদা মেশিন লাগে না। কম্পিউটারে "দ্রুত বিক্রয়" পাতায় "ফোনকে স্ক্যানার বানান" অপশন চাপুন, তারপর দেখানো কিউআর কোডটি ফোন দিয়ে স্ক্যান করে ক্যামেরা চালু করুন। এরপর ফোনের ক্যামেরায় পণ্যের বারকোড স্ক্যান করলেই সেটি কম্পিউটারে যোগ হয়ে যাবে।

অর্ডার এলে কি এসএমএস পাব?

হ্যাঁ। নতুন অর্ডার এলে আপনার ফোনে এসএমএস যায়। অর্ডার কুরিয়ারে পাঠালে ক্রেতাকেও এসএমএস পাঠানো যায়। দুটোই সেটিংস থেকে চালু বা বন্ধ করা যায়। ২০২৬ পর্যন্ত এসএমএস বিনামূল্যে, ২০২৭ থেকে প্রতিটি ৮৯ পয়সা।

অর্ডার কীভাবে ট্র্যাক করব?

আপনি অর্ডার তালিকায় প্রতিটি অর্ডারের অবস্থা দেখতে পারেন। কুরিয়ারে পাঠালে ট্র্যাকিং আইডিও যোগ করা যায়। ক্রেতা নিজের অর্ডার দেখতে পান আমার অর্ডার পাতায়।

স্টোরের কিউআর কোড কোথায় পাব? কী কাজে লাগে?

ড্যাশবোর্ডের "ব্যবসা পরিচালনা" অপশন থেকে আপনার স্টোরের কিউআর কোড পাবেন। কাউন্টারে বা প্যাকেটে বসিয়ে দিন, কেউ স্ক্যান করলেই আপনার স্টোর খুলে যাবে। অনলাইনে যাঁরা কিনবেন, তাঁরা কিউআর ছাড়াই স্টোরের লিংক দিয়ে ঢুকতে পারেন।

কোন তারিখের বিক্রি ও লাভের হিসাব দেখা যায়?

বিক্রয় রিপোর্টে আজ, গত ৭ দিন, এই মাস, গত মাস বা নিজে বেছে নেওয়া যেকোনো তারিখ থেকে তারিখ দেখা যায়, দরকারে সিএসভি (CSV) আকারে নামানো যায়। আলাদা রিপোর্ট পাতায় লাভ-ক্ষতির রিপোর্টও পাবেন।

কথা বলে তথ্য দেওয়া যায়?

একটি একটি করে ঘর পূরণ না করে যারা দ্রুত ফর্ম পূরণ করতে চান, তাঁদের জন্য ভয়েস একটি চমৎকার বিকল্প। যেসব ফর্মে মাইকের চিহ্ন আছে, সেখানে বাংলায় স্বাভাবিকভাবে বললেই প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ঘরে বসে যাবে।

১

মাইকের অংশটি খুলুন

কথা বলে তথ্য দিন
২

“ভয়েসে পূরণ করুন” চাপুন এবং যা লিখতে চান তা বলুন

ভয়েসে পূরণ করুন
আপনি যা বলবেন তা এখানে দেখা যাবে অথবা নিজে লিখে দিতে পারেন...
লেখা থেকে পূরণ করুন
▸ ভয়েসে কী বলা যায় (উদাহরণ)
  • “একটি শাড়ি বিক্রি করেছি ১২০০ টাকায়”
  • “নাম আনিকা, মোবাইল ০১৮১২৩৪৫৬৭৮, ঠিকানা ধানমন্ডি, ঢাকা”
  • “স্টোরের বিদ্যুৎ বিল দিয়েছি ২৫০০ টাকা”

প্রতিটি ফর্মে সেই ফর্মের কাজ অনুযায়ী আলাদা উদাহরণ দেওয়া আছে।

৩

বলা শেষ হলে “থামুন” চাপুন

থামুন বাতিল শুনছি...

থামুন বলার কাজ শেষ করে তথ্য পূরণ করবে। ভুল করে রেকর্ডিং শুরু করলে বাতিল চাপলে সেই রেকর্ড বাদ যাবে।

কথা না বলেও ব্যবহার করা যায়: সাদা লেখার ঘরে নিজে লিখে “লেখা থেকে পূরণ করুন” চাপলে একইভাবে ফর্মের ঘরগুলো পূরণ হবে। লেখা দেখা গেলে প্রয়োজনমতো ঠিকও করে নিতে পারবেন।

আলাদা “ভয়েস” পেজও আছে

সেখান থেকে বিক্রয়, বাকিতে বিক্রয়, ক্রয়, খরচ, অর্ডার, কাস্টমার বা সাপ্লায়ারের তথ্য বললে ongsi কাজটি বুঝে উপযুক্ত ফর্ম পূরণ করে দেখাবে। নিশ্চিত হয়ে তারপর সেভ করা যাবে।

এই পেজে ব্যবসার হিসাব সম্পর্কেও প্রশ্ন করা যায়—যেমন “আজকে কয়টা বিক্রি হয়েছে?”, “আজকে কত টাকা লাভ হয়েছে?” অথবা “এই মাসে কত বিক্রি হলো?”

ভয়েস পেজে যান →

ভয়েস সুবিধাটি এখন পর্যন্ত Chrome ও Edge ব্রাউজারে পরীক্ষা করা হয়েছে।

আমার তথ্য কি নিরাপদ?

আপনার ব্যবসার হিসাব শুধু আপনিই দেখতে পারেন। অনলাইন স্টোর চালু করলে কেবল সেই পণ্যগুলোই সবাই দেখবে, যেগুলো আপনি দেখাতে চান। বিক্রি, বাকি বা খরচের হিসাব কখনোই না।

ক্রেতাদের জন্য

পণ্য বা স্টোর কীভাবে খুঁজব? অর্ডার করব কীভাবে?

স্টোর খুঁজুন পেজে গিয়ে পণ্য বা স্টোরের নাম লিখে খুঁজুন; শহর বা ক্যাটাগরি দিয়েও বেছে নিতে পারবেন। পছন্দ হলে অর্ডার দিন (যেসব স্টোর অনলাইন অর্ডার চালু রেখেছে), অথবা কল বা হোয়াটসঅ্যাপ অপশনে চেপে সরাসরি স্টোর-মালিকের সাথে কথা বলুন।

পণ্য কিনতে কি ongsi-তে টাকা দিতে হয়?

না। ongsi ক্রেতার কাছ থেকে কোনো পেমেন্ট নেয় না। টাকা-পয়সার লেনদেন আপনার আর স্টোর-মালিকের মধ্যেই হবে। কোনো স্টোর অগ্রিম চাইলে সেটাও সরাসরি সেই স্টোরকেই দিতে হবে।

আমার অর্ডার কোথায় দেখব?

আমার অর্ডার পাতায় গিয়ে ফোন নম্বর যাচাই করে নিজের অর্ডারগুলো দেখুন। অর্ডার কুরিয়ারে গেলে স্টোর চালু রাখলে এসএমএসে তার তথ্য পেতে পারেন।

দাম বা স্টক ভুল হলে কী করব?

স্টোর-মালিক হলে অ্যাডমিন থেকে পণ্যের তথ্য ও স্টক সংশোধন করুন। ক্রেতা হলে স্টোরের সাথে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।

কার্টে রাখা পণ্য কোথায় থাকে?

কার্টে রাখা পণ্য আপনার এই ব্রাউজারেই সংরক্ষিত থাকে। ব্রাউজারের তথ্য মুছে ফেললে কার্টও খালি হয়ে যেতে পারে।

কোন ধরনের ব্যবসা ongsi-তে অনুমোদিত নয়?

ongsi কেবল হালাল ও শালীন ব্যবসা সমর্থন করে। বিস্তারিত জানতে ব্যবহারের শর্তাবলি দেখুন।

An unhandled error has occurred. Reload

সংযোগ ফিরে আসছে...

সংযোগ পাওয়া যায়নি। সেকেন্ড পর আবার চেষ্টা হবে।

সংযোগ ফিরে আসেনি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।

সংযোগ সাময়িকভাবে থেমে আছে।

সংযোগ চালু করা যায়নি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।