ফার্মেসির হিসাব রাখার অ্যাপ
ফার্মেসিতে পণ্যের সংখ্যা অনেক, বাকিতে নেওয়া কাস্টমারও থাকে, আর কোম্পানির সাপ্লায়ারকে নিয়মিত টাকা দিতে হয়। ongsi-তে বিক্রি, কেনা, স্টক, কাস্টমারের বাকি আর সাপ্লায়ারের পাওনা একসাথে রাখা যায়। বারকোড স্ক্যান করে বিক্রি করা যায়, স্টক কমে এলে অ্যাপ জানিয়ে দেয়।
ফার্মেসির কাজে ongsi কীভাবে সাহায্য করে
- ওষুধের স্ট্রিপ বা বক্সের বারকোড স্ক্যান করে দ্রুত বিক্রি করা যায়। USB বা Bluetooth স্ক্যানার না থাকলে ফোনের ক্যামেরা দিয়েই স্ক্যান হয়
- একই পণ্য পাতা, স্ট্রিপ বা বক্স, যে হিসাবে বিক্রি করেন সেই হিসাবে রাখা যায়
- বিক্রি করলে স্টক নিজে থেকে কমে। পণ্য কমে এলে আগেই জানিয়ে দেয়
- নিয়মিত কাস্টমারের বাকি আলাদা করে দেখা যায়, আর তাগাদা হোয়াটসঅ্যাপ বা এসএমএসে পাঠানো যায়
- কোন কোম্পানি বা সাপ্লায়ারকে কত টাকা দিতে বাকি, সেই হিসাবও একই জায়গায়
- কেনা দাম লেখা থাকলে প্রতিদিনের লাভও দেখা যায়
কী আছে আর কী নেই
ongsi ব্যবসার বিক্রি, কেনা, স্টক ও বাকির হিসাবের অ্যাপ। ওষুধের মেয়াদ উত্তীর্ণের তারিখ আলাদা করে রাখার ব্যবস্থা এখন নেই। মেয়াদের তারিখ দেখে স্টক সামলানো আপনাকে নিজেই করতে হবে।
ওষুধ বিক্রির লাইসেন্স বা সরকারি নিয়মের কোনো ফর্মও এই অ্যাপে নেই।
খরচ কত
সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।
সাধারণ প্রশ্ন
ফার্মেসির হিসাব রাখার অ্যাপ কোনটা ভালো?
ফার্মেসির জন্য দরকার বারকোডে দ্রুত বিক্রি, স্টকের হিসাব, কাস্টমারের বাকি আর সাপ্লায়ারের পাওনা। ongsi-তে এগুলো আছে, পুরোটাই বাংলায়। তবে ওষুধের মেয়াদ রাখার আলাদা ব্যবস্থা এখন নেই, সেটা জেনে নিন।
ফার্মেসিতে বারকোড স্ক্যান করে বিক্রি করা যায়?
হ্যাঁ। USB বা Bluetooth স্ক্যানার দিয়ে, অথবা ফোনের ক্যামেরা দিয়েই পণ্য স্ক্যান করে বিক্রি করা যায়। বিক্রি শেষে রসিদ হয়, স্টকও নিজে থেকে কমে।
ওষুধের মেয়াদের তারিখ কি অ্যাপে রাখা যায়?
না, এখন আলাদা করে মেয়াদের তারিখ রাখার ব্যবস্থা নেই।
সাপ্লায়ারের বাকি কীভাবে দেখব?
কেনার সময় যত টাকা দিলেন সেটা লিখুন, বাকিটা সাপ্লায়ারের নামে জমা থাকে। পরে টাকা দিলে পরিশোধ লিখুন।
এই বিষয়ে আরও:মুদি দোকানের হিসাব রাখার অ্যাপ. কাপড়ের দোকান ও বুটিকের হিসাব রাখার অ্যাপ. মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানের হিসাব রাখার অ্যাপ.
আরও জানতে ongsi সম্পর্কে, দাম ও প্যাকেজ, সাধারণ প্রশ্ন ও ব্যবহারের আগে যা জানা দরকার দেখুন।
