গাইড

কাপড়ের দোকান ও বুটিকের হিসাব রাখার অ্যাপ

কাপড়ের একই পণ্যের সাইজ আর রঙ অনুযায়ী আলাদা স্টক থাকে। ongsi-তে একটা পণ্যের নিচে সাইজ আর রঙ যোগ করা যায়, আর প্রতিটার স্টক আলাদা হিসাবে চলে। রঙ অনুযায়ী আলাদা ছবিও দেওয়া যায়। চাইলে নিজের অনলাইন স্টোরও পাবেন, ফেসবুকে লিংক শেয়ার করে অর্ডার নিতে পারবেন।

সাইজ আর রঙের হিসাব

একটা শার্ট বা থ্রি-পিসের সাইজ আর রঙ ধরে আলাদা আলাদা স্টক রাখা যায়। যেমন লাল M-এ ৩টা, কালো L-এ ২টা। বিক্রি করলে ঠিক সেই সাইজ-রঙের স্টকই কমে।

সাইজ আর রঙ, এই দুইটা দিয়ে ভাগ করা যায়। নাম যা খুশি দিতে পারেন, যেমন "সাইজ", "রঙ"। রঙ অনুযায়ী আলাদা ছবি আর রঙের ঘরও দেওয়া যায়।

দোকানে আর অনলাইনে একসাথে

নতুন কালেকশন দ্রুত তোলা

নতুন পণ্য এলে চালান বা পণ্যের ছবি তুলে একসাথে অনেকগুলো যোগ করা যায়। সেভ করার আগে সব দেখে ঠিক করে নিতে পারবেন।

খরচ কত

সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।

সাধারণ প্রশ্ন

কাপড়ের দোকানের হিসাব রাখার অ্যাপ কোনটা?

যেখানে সাইজ আর রঙ অনুযায়ী আলাদা স্টক রাখা যায়। ongsi-তে একটা পণ্যের নিচে সাইজ ও রঙ যোগ করা যায়, আর বিক্রিতে ঠিক সেই সাইজ-রঙের স্টক কমে। সাথে বাকির হিসাব আর নিজের অনলাইন স্টোরও আছে।

একই শার্টের সাইজ আর রঙ অনুযায়ী আলাদা স্টক রাখা যায়?

হ্যাঁ। সাইজ আর রঙ ধরে প্রতিটা আলাদা স্টক থাকে, চাইলে প্রতিটার আলাদা দামও দেওয়া যায়।

ফেসবুক পেজে বিক্রি করি। ongsi কি কাজে লাগবে?

হ্যাঁ। নিজের অনলাইন স্টোরের লিংক ফেসবুকে শেয়ার করে অর্ডার নিতে পারবেন। অর্ডার অ্যাপে আসে, স্টকও সেই অনুযায়ী মেলে। কোনো কমিশন নেই।

ফোনে অ্যাপ ইনস্টল করা যায়?

ongsi.com খুললেই ব্রাউজারে চলে, কিছু ইনস্টল না করেও। চাইলে অ্যাপও ইনস্টল করা যায়। অ্যান্ড্রয়েডে ongsi.com/app খুলে "ইনস্টল করুন" চাপুন, আইফোনে Safari-র শেয়ার বাটন থেকে "হোম স্ক্রিনে যোগ করুন" সিলেক্ট করুন। তখন ফোনের স্ক্রিন থেকে এক চাপে খুলবে। চালানোর সময় ইন্টারনেট লাগবে।

আজই হিসাব রাখা শুরু করুন

An unhandled error has occurred. Reload

সংযোগ ফিরে আসছে...

সংযোগ পাওয়া যায়নি। সেকেন্ড পর আবার চেষ্টা হবে।

সংযোগ ফিরে আসেনি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।

সংযোগ সাময়িকভাবে থেমে আছে।

সংযোগ চালু করা যায়নি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।