মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানের হিসাব রাখার অ্যাপ
মোবাইল, চার্জার, ইলেকট্রনিক্সের দোকানে ছোট ছোট পণ্য অনেক, কেনা আর বেচা দামের পার্থক্যই লাভ। ongsi-তে কেনা দাম লিখে রাখলে প্রতিটা বিক্রির লাভ দেখা যায়। বারকোড স্ক্যান করে বিক্রি, কাস্টমারের বাকি আর সাপ্লায়ারের পাওনাও একই জায়গায় রাখা যায়।
এই ধরনের দোকানে কী কাজে আসে
- পণ্যের কেনা দাম আর বেচা দাম আলাদা রাখা যায়, তাই বিক্রির আসল লাভ দেখা যায়
- বারকোড স্ক্যান করে দ্রুত বিক্রি। স্ক্যানার না থাকলে ফোনের ক্যামেরাই স্ক্যানার
- কভার, চার্জার, ক্যাবলের মতো ছোট পণ্যের স্টক কমে এলে জানিয়ে দেয়
- রঙ বা মডেল অনুযায়ী আলাদা স্টক রাখা যায়
- চেনা কাস্টমার বা মেকানিকের বাকি আলাদা করে রাখা যায়
- কোন পার্টি বা সাপ্লায়ারকে কত টাকা দিতে বাকি, সেটাও একই জায়গায়
- নিজের অনলাইন স্টোরে পণ্য দেখিয়ে অর্ডার নেওয়া যায়, বিক্রির ওপর কোনো কমিশন ছাড়া
কী আছে আর কী নেই
ফোনের IMEI বা পণ্যের সিরিয়াল নম্বর আর ওয়ারেন্টির তারিখ আলাদা করে রাখার ব্যবস্থা এখন নেই। এগুলো আপনার নিজের মতো আলাদা করে রাখতে হবে।
খরচ কত
সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।
সাধারণ প্রশ্ন
মোবাইল দোকানের হিসাব রাখার অ্যাপ কোনটা?
যেখানে কেনা দাম ধরে লাভ দেখা যায়, বারকোডে দ্রুত বিক্রি হয়, আর বাকি ও সাপ্লায়ারের পাওনা থাকে। ongsi-তে এগুলো আছে, পুরোটাই বাংলায়। তবে IMEI বা ওয়ারেন্টি রাখার আলাদা ব্যবস্থা এখন নেই।
প্রতিটা বিক্রিতে কত লাভ হলো দেখা যায়?
হ্যাঁ, পণ্যের কেনা দাম লেখা থাকলে। কেনা দাম না থাকা পণ্য রিপোর্টে আলাদা করে দেখায়, ভুল লাভ ধরে না।
IMEI বা ওয়ারেন্টি কি অ্যাপে রাখা যায়?
না, এখন IMEI, সিরিয়াল নম্বর বা ওয়ারেন্টির তারিখ আলাদা করে রাখার ব্যবস্থা নেই।
এই বিষয়ে আরও:মুদি দোকানের হিসাব রাখার অ্যাপ. ফার্মেসির হিসাব রাখার অ্যাপ. কাপড়ের দোকান ও বুটিকের হিসাব রাখার অ্যাপ.
আরও জানতে ongsi সম্পর্কে, দাম ও প্যাকেজ, সাধারণ প্রশ্ন ও ব্যবহারের আগে যা জানা দরকার দেখুন।
