গাইড

পাইকারি ব্যবসার হিসাব রাখার অ্যাপ

পাইকারি ব্যবসায় একই পণ্য পিস, প্যাকেট, কার্টন বা বস্তায় বিক্রি হয়, বেশি নিলে দাম কমে, আর বাকির পরিমাণও বড়। ongsi-তে একই পণ্য এক বা একাধিক হিসাবে রাখা যায়, প্রতিটার আলাদা দাম বসানো যায়, বেশি নিলে কম দাম নিজে থেকেই বসে। বড় বাকির হিসাব কাস্টমার ধরে আর সাপ্লায়ারের পাওনাও একই জায়গায় থাকে।

পাইকারি আর খুচরা, দুই দামে বিক্রি

একই পণ্য পিস, প্যাকেট, বক্স, কার্টন বা বস্তা, যে হিসাবে বিক্রি করেন সেই হিসাবে রাখুন। প্রতিটার নিজের দাম থাকে।

নির্দিষ্ট পরিমাণ বা তার বেশি নিলে কম দাম নিজে থেকেই বসে যায়। আবার বাছাই করা পাইকারি কাস্টমারের জন্য সবসময় কম দামও রাখা যায়।

পাইকারি ব্যবসার বাকি আর পাওনা

মাল তোলা আর বিক্রি দ্রুত করা

চালান বা পণ্যের তালিকার ছবি তুলে একসাথে অনেক পণ্য যোগ করা যায়। বিক্রির সময় বারকোড স্ক্যান করে কাউন্টারে দ্রুত বিক্রিও করা যায়।

খরচ কত

সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।

সাধারণ প্রশ্ন

পাইকারি ব্যবসার হিসাব রাখার অ্যাপ কোনটা?

যেখানে একই পণ্য কার্টন, বস্তা বা পিসে আলাদা দামে বিক্রি করা যায় আর পাইকারি বাকির হিসাব রাখা যায়। ongsi-তে এগুলো আছে, পুরোটাই বাংলায়।

বেশি নিলে কম দাম কি নিজে থেকে বসে?

হ্যাঁ। পণ্যে বলে দিতে পারেন কত বা তার বেশি নিলে কত দাম। বিক্রির সময় সেটা নিজে থেকেই বসে যায়।

কিছু কাস্টমারের জন্য আলাদা কম দাম রাখা যায়?

হ্যাঁ। বাছাই করা পাইকারি কাস্টমারের জন্য সবসময় কম দাম রাখা যায়।

পাইকারি আর খুচরা, দুটোই করি। এক অ্যাপে হবে?

হ্যাঁ। একই পণ্যে খুচরা আর পাইকারি দাম পাশাপাশি থাকে, স্টক আর হিসাব একই জায়গায় মেলে।

আজই হিসাব রাখা শুরু করুন

An unhandled error has occurred. Reload

সংযোগ ফিরে আসছে...

সংযোগ পাওয়া যায়নি। সেকেন্ড পর আবার চেষ্টা হবে।

সংযোগ ফিরে আসেনি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।

সংযোগ সাময়িকভাবে থেমে আছে।

সংযোগ চালু করা যায়নি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।