গাইড

নিজের অনলাইন দোকান তৈরি করুন, বাংলায়

আলাদা ওয়েবসাইট বানানোর খরচ আর সেটি চালু রাখার ঝামেলা ছাড়াই নিজের অনলাইন দোকান চালু করুন। ongsi-তে পণ্যের ছবি ও দাম দিন, লিংক শেয়ার করুন আর অর্ডার নিন। ongsi-র প্যাকেজের মধ্যেই অনলাইন স্টোর আছে, এর জন্য আলাদা ফি বা বিক্রির ওপর কোনো কমিশন নেই।

অনলাইন স্টোরে কী পাবেন

হিসাবের সঙ্গে একই জায়গায়

দোকানের হিসাব আর অনলাইন স্টোর একই অ্যাকাউন্টে থাকে। তাই অনলাইন অর্ডার আলাদা খাতায় আবার লিখতে হয় না। চাইলে অনলাইন স্টোর চালু না করেও শুধু হিসাব রাখার জন্য ongsi ব্যবহার করতে পারেন।

টাকা পয়সার লেনদেন

ongsi ক্রেতার কাছ থেকে কোনো পেমেন্ট নেয় না এবং বিক্রির ওপর কমিশনও নেয় না। লেনদেন ক্রেতা ও আপনার মধ্যেই হয়।

খরচ কত

সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।

সাধারণ প্রশ্ন

অনলাইন দোকানের জন্য কি আলাদা ওয়েবসাইট বানাতে হবে?

না। ongsi-তে অ্যাকাউন্ট খুলে পণ্যের ছবি, দাম ও তথ্য দিলেই নিজের অনলাইন স্টোর চালু করতে পারেন। আলাদা ওয়েবসাইট বানানো বা তার হোস্টিং ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হয় না। অনলাইন স্টোর ongsi-র প্যাকেজের মধ্যেই আছে, আলাদা স্টোর ফি নেই। প্যাকেজের খরচ জানতে দাম ও প্যাকেজের পাতা দেখুন।

অনলাইন স্টোরে বিক্রির ওপর কমিশন লাগে?

না। ongsi বিক্রির ওপর কোনো কমিশন নেয় না।

ক্রেতারা কীভাবে আমার স্টোর খুঁজে পাবে?

স্টোরের নাম, পণ্যের নাম বা এলাকা দিয়ে ক্রেতারা ongsi-তে খুঁজে পেতে পারেন। স্টোরের লিংক ও কিউআর কোডও শেয়ার করা যায়।

আজই হিসাব রাখা শুরু করুন

An unhandled error has occurred. Reload

সংযোগ ফিরে আসছে...

সংযোগ পাওয়া যায়নি। সেকেন্ড পর আবার চেষ্টা হবে।

সংযোগ ফিরে আসেনি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।

সংযোগ সাময়িকভাবে থেমে আছে।

সংযোগ চালু করা যায়নি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।