ফেসবুক ও অনলাইনে বিক্রেতাদের হিসাব রাখার অ্যাপ
ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে বিক্রি করলে অর্ডার, স্টক, কুরিয়ার আর বাকি অনেক জায়গায় ছড়িয়ে যায়। ongsi-তে নিজের অনলাইন স্টোর পাবেন, অর্ডার সরাসরি অ্যাপে আসে, কুরিয়ার বুক করা যায়, আর স্টক ও হিসাব একই জায়গায় মেলে। অনলাইন বিক্রির ওপর কোনো কমিশন নেই।
ফেসবুক সেলারের কাজ এক জায়গায়
- নিজের অনলাইন স্টোর পাবেন, সাথে স্টোরের লিংক আর কিউআর কোড। লিংকটা ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে শেয়ার করুন
- অর্ডার সরাসরি অ্যাপে আসে, স্টকও সেই অনুযায়ী মেলে
- অর্ডার থেকেই স্টেডফাস্ট, পাঠাও বা রেডএক্সে পার্সেল বুক করা যায়। নিজের কুরিয়ার অ্যাকাউন্ট লাগবে। ট্র্যাকিং কোড নিজে থেকে সেভ হয়, আপনি আর ক্রেতা, দুজনেই পার্সেল কোথায় দেখতে পান
- কুরিয়ারের জন্য ongsi আলাদা কোনো ফি নেয় না
- দোকানে বা ফোনে সরাসরি বিক্রি করলে সেটাও একই অ্যাকাউন্টে লেখা যায়
- চেনা ক্রেতার বাকি আলাদা করে রাখা যায়
পণ্য তোলা সহজ
পণ্যের ছবি তুললেই অ্যাপ নাম পড়ে একসাথে অনেক পণ্য যোগ করে দেয়। সেভ করার আগে সব দেখে ঠিক করে নিতে পারবেন।
খরচ কত
সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।
সাধারণ প্রশ্ন
ফেসবুক পেজে বিক্রি করি। হিসাব রাখার অ্যাপ কোনটা?
যেখানে অর্ডার, স্টক আর কুরিয়ার এক জায়গায় থাকে। ongsi-তে নিজের অনলাইন স্টোর পাবেন, অর্ডার অ্যাপে আসে, কুরিয়ার বুক করা যায়, আর কোনো কমিশন নেই।
অনলাইন অর্ডারে কি কমিশন কাটে?
না। ongsi বিক্রির ওপর কোনো কমিশন নেয় না।
অর্ডার থেকে কুরিয়ার বুক করা যায়?
হ্যাঁ। Steadfast, Pathao বা RedX-এ আপনার নিজের অ্যাকাউন্ট যুক্ত করলে অর্ডার থেকেই পার্সেল বুক করা যায়। অর্ডারে "কুরিয়ারে দিন" বাটন চেপে কুরিয়ার সিলেক্ট করুন, তথ্য মিলিয়ে নিন, তারপর "বুক করুন" চাপুন। ট্র্যাকিং কোড নিজে থেকে অর্ডারে বসে যায়। কুরিয়ারের অ্যাকাউন্ট আপনার নিজের থাকতে হবে।
দোকানেও বিক্রি করি, অনলাইনেও। এক অ্যাপে হবে?
হ্যাঁ। কাউন্টারের বিক্রি আর অনলাইন স্টোরের অর্ডার একই অ্যাকাউন্টে থাকে, তাই স্টক আর হিসাব একই জায়গায় মেলে।
এই বিষয়ে আরও:মুদি দোকানের হিসাব রাখার অ্যাপ. ফার্মেসির হিসাব রাখার অ্যাপ. কাপড়ের দোকান ও বুটিকের হিসাব রাখার অ্যাপ.
আরও জানতে ongsi সম্পর্কে, দাম ও প্যাকেজ, সাধারণ প্রশ্ন ও ব্যবহারের আগে যা জানা দরকার দেখুন।
