ব্যবসার হিসাব রাখার সেরা অ্যাপ কীভাবে বেছে নেবেন
আপনার ব্যবসার জন্য সেরা অ্যাপ সেটাই, যেটা আপনার রোজকার কাজগুলো এক জায়গায় করে দেয়: বিক্রি, বাকি, স্টক আর লাভের হিসাব। অ্যাপ বেছে নেওয়ার আগে নিচের বিষয়গুলো মিলিয়ে নিন। ongsi বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বাংলায় বানানো অ্যাপ। কাউন্টারে বিক্রি, অনলাইনে বিক্রি বা দুটোই করলে ব্যবহার করতে পারবেন, খুচরা ও পাইকারি দুইভাবেই।
অ্যাপ বেছে নেওয়ার আগে যা মিলিয়ে নেবেন
- বাংলায় চলে কি না, আর আপনার কর্মচারীরা সহজে বুঝবে কি না
- বিক্রি করলে স্টক আর বাকির হিসাব নিজে থেকে আপডেট হয় কি না
- কার কাছে কত টাকা বাকি, আর সাপ্লায়ারকে কত দিতে হবে, দুটোই দেখা যায় কি না
- আসল লাভ দেখায় কি না, মানে কেনা দাম আর খরচ বাদ দিয়ে
- খুচরা আর পাইকারি দুই দামে, পিস বা বক্সে বিক্রি করা যায় কি না
- অনলাইনে অর্ডার নেওয়ার ব্যবস্থা আছে কি না, আর বিক্রির ওপর কমিশন কাটে কি না
- মাসে কত টাকা লাগে, আর লুকানো কোনো খরচ আছে কি না
- ফোন, ট্যাব আর কম্পিউটার সবখানে চলে কি না
- নিজের হিসাব ডাউনলোড করে রাখা যায় কি না
- সমস্যা হলে বাংলায় সাহায্য পাওয়া যায় কি না
ongsi-তে এগুলোর উত্তর
- পুরো অ্যাপ বাংলায়। লিখতে না চাইলে বাংলায় মুখে বলেও তথ্য দেওয়া যায়
- বিক্রি করলেই স্টক কমে, বাকি থাকলে কাস্টমারের নামে জমা হয়
- কাস্টমারের বাকি আর সাপ্লায়ারের পাওনা, দুটোই এক জায়গায়। বাকির কথা WhatsApp বা SMS-এ মনে করিয়ে দেওয়া যায়
- লাভ-ক্ষতির রিপোর্ট আছে: আজ, গত ৭ দিন, এই মাস বা নিজের পছন্দের তারিখে
- একই পণ্য পিস, প্যাকেট বা বক্সে আলাদা দামে বিক্রি করা যায়। বেশি নিলে কম দাম নিজে থেকেই বসে
- নিজের অনলাইন স্টোর পাবেন, অর্ডার সরাসরি অ্যাপে আসে। বিক্রির ওপর ongsi কোনো কমিশন নেয় না
- সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।
- ফোন, ট্যাব বা কম্পিউটারের ব্রাউজারে চলে, চাইলে অ্যাপও ইনস্টল করা যায়
- তালিকা আর রিপোর্ট PDF বা CSV আকারে ডাউনলোড করা যায়
- ফোন বা WhatsApp-এ বাংলায় সাহায্য পাবেন: +880 1328-656575। শুরুতে সেটআপ করে নিতেও সাহায্য করা হয়
সময় বাঁচায় যে সুবিধাগুলো
- ছবি তুলে একসাথে অনেক পণ্য যোগ: হাতে লেখা তালিকা, চালান বা পণ্যের ছবি দিলে অ্যাপ নাম পড়ে নেয়। সেভ করার আগে সব দেখে নিতে পারবেন
- বারকোড স্ক্যান করে দ্রুত বিক্রি: স্ক্যানার দিয়ে, অথবা ফোনের ক্যামেরা দিয়েই
- স্টক ফুরিয়ে আসার আগেই অ্যাপ জানিয়ে দেয়
কোন ব্যবসার জন্য ongsi ভালো, কোনটার জন্য নয়
ভালো মানাবে: মুদি, কাপড়, কসমেটিকস, মোবাইল-ইলেকট্রনিক্স, ফার্মেসি, হার্ডওয়্যার, বই-স্টেশনারির মতো ছোট ও মাঝারি ব্যবসায়। ফেসবুক বা WhatsApp-এ অর্ডার নিয়ে বিক্রি করলেও চলবে।
আগে জেনে নিন: ongsi চালাতে ইন্টারনেট লাগে, অফলাইনে চলে না। অ্যাপের স্ক্রিন শুধু বাংলায়। ভ্যাট রিটার্নের ফর্ম বা বড় কোম্পানির পুরো অ্যাকাউন্টিং দরকার হলে ongsi সেই কাজের জন্য নয়।
সাধারণ প্রশ্ন
ছোট ব্যবসার হিসাব রাখার জন্য কোন অ্যাপ ভালো?
যে অ্যাপে বিক্রি, বাকি, স্টক আর লাভের হিসাব এক জায়গায় থাকে এবং বাংলায় সহজে চালানো যায়। ongsi-তে এই সব আছে, সাথে বারকোড স্ক্যান করে বিক্রি, পাইকারি দাম আর নিজের অনলাইন স্টোর। সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে, তাই ব্যবহার করে দেখে নিতে পারেন।
অনলাইনে আর কাউন্টারে, দুই জায়গায় বিক্রি করি। এক অ্যাপে হবে?
হ্যাঁ। ongsi-তে কাউন্টারের বিক্রি আর অনলাইন স্টোরের অর্ডার একই অ্যাকাউন্টে থাকে, তাই স্টক আর হিসাব এক জায়গাতেই মেলে।
খুচরা আর পাইকারি দুটোই করি। আলাদা দাম রাখা যাবে?
হ্যাঁ। একই পণ্য পিস, প্যাকেট বা বক্সে আলাদা দামে বিক্রি করতে পারবেন। বেশি নিলে কম দাম নিজে থেকেই বসে, আর বাছাই করা পাইকারি কাস্টমারের জন্য কম দাম রাখা যায়।
ফ্রি অ্যাপ দিয়ে কি কাজ চলবে?
শুধু বাকি লিখে রাখার জন্য অনেক সময় চলে। স্টক, লাভের হিসাব, বারকোড স্ক্যান বা অনলাইন অর্ডার দরকার হলে পুরো সুবিধার অ্যাপ লাগে। সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।
ongsi শুরু করতে কী লাগে?
একটা ফোন নম্বর আর ইন্টারনেট। ongsi.com-এ বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন, পণ্য যোগ করুন (ছবি তুলে একসাথে অনেকগুলোও যোগ করা যায়), তারপর বিক্রি শুরু করুন।
আরও জানতে ongsi সম্পর্কে, দাম ও প্যাকেজ, সাধারণ প্রশ্ন ও ব্যবহারের আগে যা জানা দরকার দেখুন।
