গাইড

অ্যাপ থেকেই কুরিয়ারে পার্সেল বুক করুন, পার্সেল কোথায় তাও দেখুন

ongsi-তে আপনার নিজের Steadfast, Pathao বা RedX অ্যাকাউন্ট যুক্ত করলে অর্ডার থেকেই কুরিয়ারে পার্সেল বুক করা যায়। ট্র্যাকিং কোড নিজে থেকে বসে যায়। পার্সেলের অবস্থা আপনি অর্ডারে দেখেন, আর ক্রেতা "আমার অর্ডার" পাতায় দেখেন। কুরিয়ারের অ্যাকাউন্ট আপনার নিজের থাকতে হবে।

কীভাবে কাজ করে

পার্সেল কোথায়: আপনি আর ক্রেতা দুজনেই দেখেন

কোন কুরিয়ার, কী কী পারে

শুরুর আগে জেনে নিন

খরচ

কুরিয়ার বুকিংয়ের জন্য ongsi-তে আলাদা কোনো ফি নেই। সীমিত সংখ্যক ব্যবসার জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ongsi সম্পূর্ণ বিনামূল্যে। ২০২৬ সালে যোগ দিলে ২০২৭ সালে মাসে ১৫০ টাকা। ২০২৭ সাল থেকে নতুন যোগ দিলে মাসে ২৯৯ টাকা, প্রথম ১৪ দিন ফ্রি ট্রায়াল। বিক্রির ওপর কোনো কমিশন নেই। বিস্তারিত দেখুন দাম ও প্যাকেজের পাতায়।

সাধারণ প্রশ্ন

অ্যাপ থেকে কি কুরিয়ারে পার্সেল বুক করা যায়?

হ্যাঁ। Steadfast, Pathao বা RedX-এ আপনার নিজের অ্যাকাউন্ট যুক্ত করলে অর্ডার থেকেই পার্সেল বুক করা যায়। অর্ডারে "কুরিয়ারে দিন" বাটন চেপে কুরিয়ার সিলেক্ট করুন, তথ্য মিলিয়ে নিন, তারপর "বুক করুন" চাপুন। ট্র্যাকিং কোড নিজে থেকে অর্ডারে বসে যায়। কুরিয়ারের অ্যাকাউন্ট আপনার নিজের থাকতে হবে।

কোন কোন কুরিয়ারে বুক করা যায়?

Steadfast, Pathao আর RedX। অন্য কুরিয়ারে পাঠালে আগের মতো কুরিয়ারের নাম আর ট্র্যাকিং কোড নিজে লিখে দিতে পারবেন। একসাথে অনেক অর্ডার বুক করা আর বাতিল হওয়া পার্সেল আবার বুক করা এখন Steadfast-এ আছে।

কুরিয়ার অ্যাকাউন্ট অ্যাপে কীভাবে যুক্ত করব?

সেটিংস থেকে "কুরিয়ার" খুলুন, কুরিয়ার সিলেক্ট করে তথ্য বসান। Steadfast আর RedX-এ কুরিয়ারের প্যানেল থেকে কপি করা Key বা Token লাগে। Pathao-তে Client ID, Client Secret আর লগইনের ইমেইল-পাসওয়ার্ড লাগে; পাসওয়ার্ড অ্যাপে জমা থাকে না।

পার্সেল কোথায় আছে, কীভাবে দেখব?

বুক করার পর পার্সেলের অবস্থা অ্যাপ নিজে কুরিয়ার থেকে নিয়ে আসে। অর্ডারের তালিকায় আর অর্ডারের পাতায় আপনি দেখতে পাবেন পার্সেল এখন কোথায়। ক্রেতাও "আমার অর্ডার" পাতায় কুরিয়ারের নাম, ট্র্যাকিং কোড আর পার্সেলের খবর দেখেন, যেমন "রাইডার ডেলিভারি দিতে বের হয়েছে"। কুরিয়ার ডেলিভারি হয়েছে জানালে "ডেলিভারি হয়েছে" বাটন চাপুন, তখন বিক্রির হিসাব অ্যাপে উঠে যায়।

ক্যাশ অন ডেলিভারির অর্ডারেও কি কাজ করে?

হ্যাঁ। বুক করার সময় কাস্টমারের কাছ থেকে কত টাকা নেওয়া হবে, অ্যাপ অর্ডার থেকে হিসাব করে বসিয়ে দেয় (মোট টাকা থেকে আগে পাওয়া অগ্রিম বাদ দিয়ে)। সব টাকা আগেই পেয়ে গেলে ০ থাকবে। দরকার হলে নিজে বদলে নিতে পারবেন।

ক্রেতা কীভাবে পার্সেলের খবর দেখবেন?

"আমার অর্ডার" পাতায় নিজের ফোন নম্বর যাচাই করে অর্ডার খুলুন। পার্সেল কুরিয়ারে গেলে সেখানে কুরিয়ারের নাম, ট্র্যাকিং কোড আর পার্সেলের খবর দেখতে পাবেন, যেমন "পার্সেল আপনার দিকে আসছে" বা "রাইডার ডেলিভারি দিতে বের হয়েছে"।

আজই হিসাব রাখা শুরু করুন

An unhandled error has occurred. Reload

সংযোগ ফিরে আসছে...

সংযোগ পাওয়া যায়নি। সেকেন্ড পর আবার চেষ্টা হবে।

সংযোগ ফিরে আসেনি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।

সংযোগ সাময়িকভাবে থেমে আছে।

সংযোগ চালু করা যায়নি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।